শিথিল লকডাউন, আজ ফের প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের বৈঠক

আজ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের পঞ্চম ভিডিয়ো বৈঠকেই চূড়ান্ত হতে পারে লকডাউনের ভবিষ্যৎ। তার আগে, গতকালই রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। সেখানে রাজ্যগুলিকে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে বলা হয়েছে। অধিকাংশ মুখ্যমন্ত্রীও এদিনের বৈঠকে অর্থনৈতিক স্বার্থে শিল্পক্ষেত্রে বিধিনিষেধ ছাড়ের পক্ষে সওয়াল করবেন বলে জানা গিয়েছে। অর্থাৎ, এদিনের মোদী-মুখ্যমন্ত্রীদের বৈঠকে মূলত অর্থনীতির গতি ফেরানোই অন্যতম বিষয় হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
‘অধিকাংশ রাজ্য পর্যায়ক্রমিকভাবে লকডাউন শিথিলের পক্ষে মত দিয়েছে। তবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির জন্য শিল্পক্ষেত্রে বিধিনিষেধের শিথিলতার পক্ষে রাজ্যগুলো। তবে যেকোনও সিদ্ধান্তই পর্যোলোচনার ভিত্তিতে যৌথভাবে নেওয়া হবে’ বলে জানিয়েছেন কোভিড-১৯ রেসপন্স টিমের এক প্রতিনিধি। তৃতীয় পর্যায়ের লকডাউনের প্রথম সপ্তাহে কোথায় ঘাটতি তা রাজ্যগুলোর অনেকটাই বোধগম্য হয়েছে। ঘাটতি পূরণে এবার সক্রিয় হতে হবে রাজ্য প্রশাসনকেই। এমনটাই মনে করে কেন্দ্র।
No comments
Welcome To My Blog.