Header Ads

Breaking News

Corona Lockdown Situation Live Updates: দেশে করোনা আক্রান্ত ১০ হাজার ছাড়াল

৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী। অন্যান্য দেশের সঙ্গে তুলনা টেনে জানান ভারত করোনা যুদ্ধে ভাল অবস্থায় রয়েছে। ঘোষণা করেন যে, ‘হটস্পট ও নতুনভাবে হটস্পট হতে পারে এমন এলাকায় ২০ এপ্রিল পর্যন্ত কড়া নজরদারি চলবে। যেখানে পরিস্থিতি স্বভাবিক সেখানে কিছু ছাড় দেওয়া হতে পারে।’ বুধবার প্রকাশিত হবে লকডাউনের গাইডলাইন।

এদিকে, ভারতে করোনা পজেটিভের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুশারে দেশে মোট করোনা আক্রান্ত ১০,৩৬৩ জন। এদের মধ্যে ১,০৩৫ জন সুস্থ্য হয়ে উঠেছেন। মৃত্যুর সংখ্যাও বেড়ে হয়েছে ৩৩৯। গত ১৪ দিনে করোনা সংক্রমিত দেশের ১৫ রাজ্যের ২৫ জেলায় আর নতুন করে পজেটিভের খবর মেলেনি। একে লকডাউনের সুফল বলেই মনে করছে স্বাস্থ্যমন্ত্রক। মহারাষ্ট্র ও তামিলনাড়ু, অরুণাচল, মেঘালয় ও পুদুচেরিও লকডাউনের মেয়াদ বাড়িয়েছে।

বাংলায় বাড়ছে করোনার দাপট। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে বর্তমানে রাজ্যে করোনা আক্রান্ত ১১০ জন। মৃত ৭। তবে, স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্টে বলা হয়েছে এ রাজ্যে করোনা পজেটিভ ১৫২ জন। এর মধ্যে ২৩ জন সুস্থ হয়ে গিয়েছেন। করোনার বাড়বাড়ন্ত রুখতে হাওড়া সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গাকে সংক্রমণের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে চিহ্নিত করেছে রাজ্য প্রশাসন। সেইসব এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে কিনা দেখতে ব্যাপকহারে নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। এছাড়াও যেসব অঞ্চল থেকে করোনা আক্রান্তদের খবর মিলছে সেই সব এলাকা স্যানিটাইজ করা ও এলাকার বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়ারও উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।

বিশ্বজুড়ে করোনা মহামারী ব্যাপক আকার ধারণ করেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুশারে, পৃথিবীতে মোট ১.৯ মিলিয়ান মানুষ ভায়ঙ্কর এই ভাইরাসে আক্রান্ত। মৃত্যু হয়েছে ১,১৯,০০০ জনেরও বেশি মানুষের। সব দেশকে ছাপিয়ে বর্তমানে করোনার ভরকেন্দ্র আমেকায় পজেটিভের সংখ্য়া প্রায় ৬ লক্ষের কাছাকাছি। প্রাণ গিয়েছে ২৩ হাজারের বেশি।

No comments

Welcome To My Blog.