Header Ads

Breaking News

লকডাউন ভাঙলেই খোদ ‘যমরাজের খপ্পরে’!

একে করোনায় রক্ষে নেই সঙ্গে দোসর ‘যমরাজ।’ রাস্তায় ঘোরাঘুরি তো নৈব নৈবচ। লকডাউন ভেঙে একবার যমরাজের কবলে পড়লেই ঠাঁই জুটবে নরকে। যমরাজ নিজেই দিচ্ছেন সেই হুশিয়ারি।

লকডাউন মানুষকে সচেতন করতে দেশজুড়ে পুলিশ নানা উদ্যোগ নিয়েছে। উত্তরপ্রদেশের বাহরাইচের রাস্তায় নামানো হয়েছে যমরাজকে। এক পুলিশকর্মীকেই যমরাজের বেসে সাজিয়ে সচেতনতা প্রচার চালাচ্ছে প্রশাসন।

রাস্তায় রাস্তায় ঘুরে ‘যমরাজ’, পুলিশকর্মী লবকুশ মিশ্র বলছেন, ‘আমি যমরাজ। আমিই করোনা ভাইরাস। এখন লকডাউন না মানলে এই পৃথিবীতে আর মানুষের অস্তিত্ব থাকবে না। রাস্তায় বেরোলেই আমি নরকে নিয়ে চলে যাব। সেখানে লকডাউন করে রাখব।’ প্রচারে মানুষকে সাবান দিয়ে হাত ধোয়ার কথা, স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, বাইরে বেরোলেইমাস্ক বা কাপড় ব্যবহার করুন।

আরও পড়ুন- করোনা পরিস্থিতি, জন্মের পরই শিশুকে মাস্ক পরালো হাসপাতাল

কিন্তু পুলিশের হঠাৎ ‘যমরাজের’ ভাবনা কেন? বাউন্ডি পুলিশের দাবি, বাচ্চা থেকে বয়স্ক- লকডাউনে ঘরবন্দি মানুষের কাছে একদিকে আনন্দ, অন্যদিকে সতর্কতামূলক প্রচার পৌঁছতেই এই অভিনব ভাবনা। যমরাজ রাস্তায় নামতেই নাকি ফলও মিলছে। বিভিন্ন অঞ্চলে জটলা কমেছে অনেকটাই। একইসঙ্গে সচেতনতামূলক প্রচারও মানুষ মন দিয়ে শুনছেন।

করোনায় আক্রান্তের সংখ্যা গোটা দেশে ন’হাজার পেরিয়ে গিয়েছে।মৃত ৩০৮। উত্তরপ্রদেশে করোনা সংক্রমিত প্রায় ৫০০ জন। এই পরিস্থিতিতে লকডাউনই সংক্রমণ রোধের একমাত্র পথ। তাই মানুষকে ঘরবন্দি থাকতেই প্রচার চালিয়ে যাচ্ছে পুলিশ।

No comments

Welcome To My Blog.