লকডাউনে খোলা থাকবে হাইওয়ের ধাবা-ট্রাক মেরামতির দোকান

লকডাউনে আগামী ২০ তারিখ থেকে কিছুটা ছাড় মিলবে। বিশেষ করে হটস্পট বা হটস্পট হতে পারে এমন এলাকা ছাড়া পণ্য পরিবহণে ছাড় দেওয়া হয়েছে। যোগান নিশ্চিত করতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। নির্দেশিকায় উল্লেখ, পণ্য পরিষেবায় ব্যবহার করা ট্রেন, লরি ও অন্যান্য মাধ্যমকে আটকানো হবে না। এই পরিষেবায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠানো যেতে পারে। ফলে হাইওয়েতে ধাবা, ট্রাক-লরি মেরামতির দোকানও খোলা থাকবে।
মাল খালি করার পর ফাঁকা ট্রাক বা লরি বিনা বাধায় ফেরৎ যেতে পারবে। নির্দেশিকায় বলা হয়েছে যে, প্রতি ট্রাক পিছু, দু’জন করে চালক ও একজন করে সহযোগী থাকবে। মঙ্গলবারইজানানো হয়েছিল যে, যাত্রীবাহী ট্রেন চলাচল ৩ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে মালবাহী ট্রেন চলবে। এই পরিষেবা বজায় রাখতে ন্যূনতম যে কর্মীর প্রয়োজন তাদের কাজ করার সুযোগ করে দিতে হবে। একই নীতি লাগু হবে দেশের অভ্যন্তরীণ সমুদ্রবন্দরগুলিতেও।
No comments
Welcome To My Blog.